
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলহামদুলিল্লাহ। গতকাল বাংলাদেশ ল' অ্যাসোসিয়েশন ইউ কে এর পক্ষ থেকে আমাদের প্রয়াত প্রাক্তন সভাপতি ঢাকা ইউনিভার্সিটি আইন অনুষদের ১১ তম ব্যাচ এর মীর বেলাল হোসেন শরীফ ভাইয়ের স্মরণে একটি শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩৫ জনেরও বেশি সদস্য ও শুভানুধ্যায়ী এতে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই শরীফ ভাইয়ের সঙ্গে তাঁদের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
বি.এল.এ. ইউ কে এর প্রাক্তন সভাপতিদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সলিসিটর নাজির উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার সলিসিটর মুহাম্মাদ আবুল কালাম, ব্যারিস্টার সলিসিটর ওয়াসিফুর রহমান তালুকদার, সলিসিটর ব্যারিস্টার এম. কিউ হাসান ( ডি ইউ এ, ইন দা ইউকের জিএস) এবং ব্যারিস্টার শিবলী সাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাক্তন সাধারণ সম্পাদকদের মধ্যে ব্যারিস্টার কামরুল হাসান, ব্যারিস্টার মনির চৌধুরী এবং ব্যারিস্টার সলিসিটর আশিকুর রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বর্তমান কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সভাপতি ব্যারিস্টার মুহাম্মাদ মুজীবুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, ব্যারিস্টার সলিসিটর মওদুদ আহমেদ খান, এডভোকেট সানজিদা খান, এডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান, ব্যারিস্টার আবু তাহের হামিম, অ্যাডভোকেট মাহবুবুল আলম তোহাসহ মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মানব জাতির দিকনির্দেশক ও আলোকবর্তিকা পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয় ও পরে অনুষ্ঠানের সমাপ্তিতে শরীফ ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ব্যারিস্টার ড: খালিদ ইয়াহিয়া। একই সঙ্গে সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার-এর রুহের মাগফিরাত ও কামনা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে-এর বর্তমান সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট মাহফুজা রহমান, সাংস্কৃতিক সম্পাদক এরেনা সিদ্দিকী, সলিসিটর ইকবাল হোসেন ও তাঁর সহধর্মিণী তামান্না তাজ, ড: কামরুল হাসান এবং এমদাদ তালুকদার, MBE উপস্থিত ছিলেন।
এসবিবিএস-এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং বি.এল.এ. ইউকের সিনিয়র সদস্য সলিসিটর সহুল আহমেদ মকু এবং বর্তমান সভাপতি সলিসিটর মোহাম্মদ নুরুল গাফফার বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে শরীক হন প্রাক্তন নির্বাচন কমিশনার ব্যারিস্টার সলিসিটর শরীফ আমীন, সদস্যদের মধ্য থেকে সেলিনা শেলী, এডভোকেট মাহবুবুল আলম মাসুদ, ব্যারিস্টার কাজী শাহেন শাহ, সলিসিটার গোলাম মোর্শেদ, জাফরিন আন্দালিব, ব্যারিস্টার সলিসিটর আব্দুর রউফ, সাদিয়া আইরিন অন্তরা এবং বদরুন নাহার ভাবী, ফাতেমা ইয়াসমিন রুবি ভাবি, ফাতেমা জোহরা তানিয়া ভাবি সহ আরও অনেকে।
প্রয়াতঃ শরীফ ভাইয়ের জীবনের নানান উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ শেষে বিশেষ মোনাজাতের পর বর্তমান সভাপতির পবিত্র কুরআন কে পরম বন্ধু ও জীবন পরিচালনার পাথেয় হিসেবে গ্রহনের আহ্বান জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
মহান আল্লাহ তা'আলা র কাছে আমাদের প্রার্থনা, সদ্যপ্রয়াত শরীফ ভাই এবং ব্যারিস্টার জমীরউদ্দীন সরকারকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দেন এবং আমাদেরকে সকলকে সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন। আমীন
সেই সাথে দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকলকে বি.এল.এ ইউকের পক্ষ থেকে জানাই সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
দ্বাদশ কার্যকরী পরিষদের পক্ষ থেকে,
ব্যারিস্টার মুহাম্মাদ মুজীবুর রাহমান
সভাপতি
এডভোকেট মাহমুদা চৌধুরী
সাধারণ সম্পাদক
বিএলএ ইউ কে